সৌদি বাদশাহ্ ফাহ্দ’র মৃত্যুতে খোলা শোক বইতে শেখ হাসিনার স্বাক্ষর
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সদ্য প্রয়াত সৌদি বাদশাহ্ ফ্হ্দা বিন আব্দুল আজিজ এর মৃত্যুতে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসে গিয়ে তিনি সেখানে খোলা শোক বইতে স্বাক্ষর করেন ।
সৌদি বাদশাহকে সমগ্র মুসলিম উম্মাহর অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা শোক বইতে লেখেন, তার মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ ও ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও লেখেন, মুসলিম উম্মাহর সংহতি আরব জাতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করায় এবং সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা মসজিদ হেফাজতে তার অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি তার বিদেহি আতœার শান্তি কামনা করি।
শেখ হাসিনা লেখেন, কায়মনোবাক্যে কামনা করছি আল্লাহ্ যেন রাজ পরিবার এবং সৌদি আরবের জনগণকে তার মৃত্যুর শোক বহন করার ক্ষমতা দেন।
শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়া উদ্দিন সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাদশাহ্ ফাহদ গত মঙ্গলবার ইন্তেকাল করেন।
