শেখ হাসিনা বৃহস্পতিবার দেশে ফিরছেন
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমেরিকায় তার তিন সপ্তাহের সফর শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরছেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানিয়েছে, শেখ হাসিনা ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি বিমানে বাংলাদেশ সময় বুধবার সকালে ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ছ’টায় তিনি ঢাকায় অবতরণ করবেন। দলের নেতা কর্মীরা বিমান বন্দরে তাকে স্বাগত জানাবেন।
গত বছরের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্য শেখ হাসিনা গত ১৬ জুলাই আমেরিকা যান।
