মন্ত্রী এমপিদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ক্ষোভ
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহাসচিব মওলানা নুরুল হুদা ফয়েজী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশের মানুষ যখন অনাহারে অর্ধাহারে জীবন জাপন করছে, বারবার দ্রব্যমূল্যের উধ্বগতিতে জনজীবন যখন দিশেহারা, তখন ক্ষমতা অপব্যবহার করে যারা মন্ত্রী এমপিদের বেতনভাতা বৃদ্ধি করে তারা জনগনের বন্ধু নয়।
মন্ত্রী ও এমপিদের বেতন ভাতা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বর্তমান মন্ত্রী এমপিরা দুনীতিতে আকন্ঠ নিমজ্জিত আছে, তারপরও সরকার বেতন বৃদ্ধি করে চরম অনৈতিক কাজ করেছেন।
