মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হলে ‘৭২ সালের সংবিধান বাস্তবায়ণ করতে হবে : আলোচনা সভায় বক্তাদের মত
মুক্তিযুদ্ধের চেতনা, বাঙ্গালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ রক্ষা করতে হলে ১৯৭২ সালের সংবিধান আবারও বাস্তবায়ণ করতে হবে।
সোমবার ধানমন্ডির ডব্ল্যুভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা ৯ মে চট্টগ্রাম নির্বাচন করেছি। এতে অভ্যুথান হয়েছে, আর এটা রোধ করা যাবে না বলে জোট সরকার নানা অপকর্ম শুরু করেছে।
তিনি আরো বলেন, ৭২’র সংবিধান বিভিন্ন দেশ অনুকরন করছে। এখন আমাদের উচিত বর্তমান সংবিধানের আমূল পরিবর্তন এনে ‘৭২ এর সংবিধানের বাস্তবায়ণ করা।
অধ্যাপক কবির চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃব্য রাখেন বিচারপতি কেএম সোবহান, ওয়াকার্স পার্টির বিমল বিশ্বাস, জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানূল হক ইনু, নারী নেত্রী হেনা দাসসহ অনেকে।সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন শাহরিয়ার কবির।
বক্তারা বলেন, আমরা এমন একটা পরিবেশ চাই যেখানে জনগণ নির্বাচনে গণরায় দিতে পারে।
