বেগম ফজিলাতুন্নেছা হলের দায়ি ছাত্রীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বেগম ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষা ও আবাসিক শিক্ষকদের ১৪ ঘন্টা অবরুদ্ধকালিন সময় তাদের সঙ্গে অশোভন আচরন ও নির্যাতনের সঙ্গে জড়িত ছাত্রীদের শাস্তি দাবি করেছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সম্মেলনে অশ্রুসজল কণ্ঠে শিক্ষকরা সাংবাদিকদের তাদের অবরুদ্ধকালিন অভিজ্ঞতার কথা বর্ননা করে বলেন, এটা খুবই অমানবিক।
প্রাধ্যক্ষা এবং শিক্ষকদের ১৭-১৮ জুলাই ১৪ ঘন্টা তাদের হলে অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা।
সম্মেলনে এক আবাসিক শিক্ষক বলেন, আমাদের হলের টিভি কক্ষে আটকে রাখা হয়েছিল। সেখানে ১৪ ঘন্টা কোনও ফ্যান, লাইট, খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না।
সংবাদ সম্মেলনে ডিইউটিএ সভাপতি আরেফিন সিদ্দিক, সাধারন সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান, সাবেক প্রভোস্ট অধ্যাপক নাছির আহমেদ, ভারপ্রাপ্ত প্রভোস্ট শামিমা নাছরিন শাহেদ এবং অন্যান্য আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক সিদ্দিক অভিযোগ করে বলেন, অবশ্যই একটি মহল পর্দার অন্তরালে বসে প্রভোস্ট অপসারনে পরিকল্পনা তৈরীতে ছাত্রীদের প্ররোচিত করছে।
অধ্যাপক নাসরিন আহমদ বলেন, ছাত্রীরা তাদের দাবির বিপরীতে বিক্ষোভ সমাবেশ করেছিল। কিন্তু তার অপসারন দাবি করেনি। কিন্তু কি কারণে তারা হঠাৎ করে প্রভোস্টের অপসারন দাবি করছে।
তিনি আরও বলেন, সম্ভবত তার রাজনৈতিক সম্পৃক্ততা ছাত্রীদের প্রভোস্ট অপসারন আন্দোলনের কারণ হতে পারে।
এদিকে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিইউটিএ এর এক জরুরী সভায় শিক্ষকদের উপর নির্যাতনের জন্য দায়ি ছাত্রীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
অন্যদিকে হলের ছাত্রীরা এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে চেষ্টা করছে। তারা জানান, এ তাদের এ আন্দোলনের সাথে কোনও রাজনৈতিক সম্পর্ক জড়িত নেই।
আন্দোলনরত এক ছাত্রী নুসরাত ফারজানা বলেন, আমাদের সকলেই জানে যে শিক্ষকরা সম্মানীয়। এবার চিন্তা করুন কোন অবস্থার সম্মুখিন হলে ছাত্রীরা শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করে।
সে অভিযোগ করে যে, আবাসিক শিক্ষকদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ২১ জন ছাত্রীর একটি তালিকা তৈরী করা হয়েছে শাস্তির জন্য।
