মতিয়া চৌধুরীকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে শেরপুরে যুবলীগের সমাবেশ
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। জেলা প্রশাসকের অফিস চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি ডা. মোঃ আব্দুস সালাম, যুবলীগের জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
