যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে ১ আগস্ট থেকে গৃহীত মাসব্যাপী কর্মসূচী সফল করার বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি।
এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকসহ নেতৃবৃন্দ।
