শিল্প শ্রমিকদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল শুরু
শিল্প শ্রমিক--কর্মচারি রক্ষা সমন্বয় পরিষদের আহ্বানে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ও ২৪ ঘন্টার শিল্প ধর্মঘট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
পাট শিল্প ও এর সাথে জড়িত শ্রমিক-কর্মচারিদের রক্ষা, বন্ধ কলকারখানা পুনরায় চালুকরণ, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং শিল্প শ্রমিকদের জন্য ন্যুনতম জাতীয় মজুরি ঘোষণার দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।
এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান বেসরকারিকরণ বাতিল এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে সরকারের স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নেরও দাবি রয়েছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ সিপিবি, জাসদ ও বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ও ধর্মঘট কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।
