২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অব্যাহতভাবে সংবিধান লংঘন করছে : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, সরকার অব্যাহতভাবে সংবিধান লংঘন করছে এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা জনগণের সম্পদ আত্মসাৎ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির উল্লেখ করে তিনি  জোট সরকারের পতন এবং তার পিতা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলার বাস্তবায়নের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার শেখ হাসিনা  দিনাজপুরের হাকিমপুর এবং চুয়াডাঙ্গার দর্শনার নব নির্বাচিত আওয়ামী  সমর্থিত পৌর চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ধানমণ্ডিস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে এ কথা বলেন।