২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার টোকিওতে বহুকাক্সিক্ষত শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এ সৌধ নির্মাণের ফলে জাপান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের শহীদদের সম্মান দেখানো মানে বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান দেখানো। এটি প্রতিটি মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকারের একটি স্বীকৃতি।

তিনি ১৯৫২ সালে মাতৃভাষার স্বীকৃতির জন্যে আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে বাঙালীরা যে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা স্মরণ করেন।

ইউনেস্কো ২১শে ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে এবং ১৮৮টি দেশ এ ঘোষণাকে সমর্থন দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

ঢাকা এবং চট্টগ্রামে জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র এবং জাপানে বাংলা ভাষা শিক্ষা কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমি আশা করি, একে অন্যের ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

নিশিগুচি পার্কে এ শহীদ মিনার স্থাপনে অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশী ও জাপান বাংলাদেশ সোসাইটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

টোকিওর  তোশিমা-কু শহরের মেয়র তাকানো ইউকিও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর এলাকায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

তোশিমা কু শহরে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদ্যাপিত হয় বলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জাপানের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের গতিকে তরান্বিত করছে।