২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াত আওয়ামী লীগ নেতা স্মরণে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনা মঙ্গলবার সন্ধায় তার ধানমন্ডির কার্যালয়ে  আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাবেক সভাপতি প্রয়াত বাবু রাখাল চন্দ্র দাস এর স্মরণে প্রকাশিত  ‘তুমি রবে নিরবে’  শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্ম্চেন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মোড়ক উন্মোচনের সময় এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, রাখাল চন্দ্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটি একটি মহৎ প্রচেষ্টা। তার কর্মময় জীবন থেকে প্রেরণা নিয়ে আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে আরও সক্রিয় হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ শেখ ফজলুর করিম সেলিম, যুগ্ম সাধারণ - সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।