২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের নিউমার্কেট পরিদর্শন

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ রোববার সকালে নিউমার্কেটের চালের দোকান, মুদী দোকান, মাছের বাজার ও কাঁচা বাজার পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পরিদর্শনকালে তিনি চাল, ডাল, তেল, চিনি, লবন, মাছ, মাংস ও অন্যান্য জিনিপত্রের দাম যাচাই করেন এবং  বিক্রেতাদের সাথে দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করেন।

সাবেক রাষ্ট্রপতি বলেন, দেশের সংখ্যাগরিষ্ট সাধারণ মানুষের আয় সীমিত। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় তা তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তিনি বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারলে সরকারকেই তার দায়িত্ব বহন করতে হবে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

এসময় এরশাদের সঙ্গে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।