২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর সাথে চুক্তি বাতিলের দাবি

নাইকোর সাথে চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে বুধবার এ সংক্রান্ত ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নাইকো টেংরাটিলা গ্যাস ফিল্ডে (ছাতক গ্যাস ফিল্ড) বিস্ফোরণের জন্য দায়ী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে ‘টেংরাটিলা গ্যাস ক্ষেত্র বিষ্ফোরণ : কারণ এবং পরিনতি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এটি অনুষ্ঠিত হয় ভূতত্ত্ব বিভাগের সেমিনার হলে।

সেমিনারে বক্তারা বলেন, নাইকোর দায়িত্বহীনতা এব্ং অসতর্কতার কারণেই টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে একের পর এক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।।

ভূতত্ত্ব বিভাগের চেয়ারমান অধ্যাপক মোহাম্মদ  হোসেন মনসুর সেমিনারে সভাপতিত্ব করেন। এছাড়া সাবেক পিডিবি চেয়ারম্যান নুরুদ্দিন মাহমুদ কামাল, পেট্রোবাংলার সাবেক পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত এবং পরিবেশ বাঁচাও আন্দোলন এর আহবায়ক আবু নাসের খান সেমিনারে বক্তব্য রাখেন।

অধ্যাপক মোহাম্মদ  হোসেন মনসুর বলেন, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রের কুপ খনন প্রক্রিয়ায় ত্রুটি ছিল।

তিনি আরো বলেন, দেখা গেছে, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে কুপ খননে নাইকো পুরোপুরি অনভিজ্ঞ। কুপের ধরণ জেনেও তারা খননের সময় কোন প্রতিরোধক ব্যবস্থা রাখেনি।

তিনি অভিযোগ করে বলেন, নাইকোর  সাথে সাথে সরকারও টেংরাটিলার গ্যাস ক্ষেত্র বিষ্ফোরণে জন্য সমানভাবে দায়ী। কারণ জ্বালানি প্রতিমন্ত্রী নাইকোর কাছ থেকে ঘুষ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তিনি গণ আদালতে জ্বালানি প্রতিমন্ত্রীর বিচার দাবি করেন।

অধ্যাপক বদরুল ইমাম সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন।