বিমানবন্দরে চীন সফরকারী আ.লীগ নেতৃবৃন্দের সংবর্ধনা
চীন সফর শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোমবার দেশে ফিরলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ছাত্রলীগের উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সফরকারী দলে ছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, মো.আখতারুজ্জামান, আব্দুর রহমান এবং বীর বাহাদুর এমপি।
বিকেল চারটায় বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি, সৈয়দ আŸুল হোসেন এমপি, আতিকুর রহমান আতিক এমপি, ছাত্রলীগ নেতা লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
