২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের ওপর বোমা হামলার ঘটনায় বিএনপি’র ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভোলা জেলা আওয়ামী লীগ শনিবার সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ওপর বোমা হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে আমলী আদালতে বিএনপি’র ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

অন্যদিকে বোমা বানানোর সময় নিতহ নুর হোসেনকে নিয়ে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, আসামীরা তোফায়েল আহমেদকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালায়। ২৭ জুন তোফায়েল আহমেদ ভোলায় অবস্থানকালে তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় কাঞ্চন ব্যাপারীর ঘরে আসামীরা বোমা নিয়ে অবস্থান নেয়। এ সময়ে বোমার বিষ্ফোরণে নুর হোসেন নামে একজন মারা যায়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা তোফায়েল আহমেদের জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেনি। পরের দিন ভোলা থানা জিডি গ্রহণ করে। 

জেলা আওয়ামী লীগ পরে শনিবার বিএনপি’র ১৩ জনকে আসামী করে ভোলার আমলী আদালতে মামলা দায়ের করে। আসামীদের নামসহ মামলা ভোলা থানায় গ্রহণ না করায় কোর্টে পুনরায় মামলা করা হয়েছে।