২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা শনিবার ভোরে দেশে ফিরছেন

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যে ১৩ দিনের সফর শেষে শনিবার দেশে ফিরছেন। ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি বিমানযোগে সকাল পৌনে ৬ টায় তিনি ঢাকা পৌঁছবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

দলীয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা গত মঙ্গলবার রাতে মস্কো থেকে লণ্ডন যান। সেখানে তিন দিন অবস্থানের পর শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে তিনি ঢাকার উদ্দেশে লণ্ডন ত্যাগ করেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

আওয়ামী লীগ প্রধান গত ১৮ জুন ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।