জমিয়াতুল মোদাররেসিনে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে জামাত!
রাজনৈতিক স্বার্থে ক্ষমতাসীন জোটের অংীশদার জামাত-ই-ইসলামী মাদ্রাসা শিক্ষকদের একক সংগঠন জমিয়াতুল মোদাররেসিনে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে।
একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠা নিয়ে দলের অভ্যন্তরে এ বিতর্কের সূত্রপাত ঘটে। তবে নেপথ্যে রয়েছে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট হিসাব-নিকাশ।
বিশ্বস্ত সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোট (আইওজে) জামাতকে বাদ দিয়ে অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে একটি জোট গড়ার কথা ভাবছে। ইসলামী ঐক্যজোট জামাতকে ইসলামী দল মনে করে না। আগামী নির্বাচনে বিএনপি’র সঙ্গে দর কষাকষিতে সুবিধাজনক অবস্থায় থাকতে ঐক্যজোট নিজেদের জামাতের চেয়ে শক্তিশালী প্রমাণের চেষ্টা করছে।
কিন্তু জামাত মনে করছে লড়াইয়ে আাইওজে বিনা বাধায় জয়ী হবে না।
আশির দশকের প্রথম দিকে দেশের ৪০ হাজারেরও বেশি মাদ্রাসার ৪০ লাখ শিক্ষকের প্রতিনিধি হিসেবে মাওলানা আব্দুল মান্নান জমিয়াতুল মোদাররেসিন গঠন করেন। মাওলানা মান্নান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সামরিক বাহিনীর চিহ্নিত সহযোগী ছিলেন। সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই তিনি জামাতের পক্ষে ছিলেন।
কিন্তু বর্তমানে আইওজে দেশের রাজনীতিতে একটি প্রভাবক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করায় জমিয়াতুল মোদাররেসিন জামাতের প্রতি তাদের আনুগত্য প্রত্যাহার করে।
অন্যদিকে, জামাতও জমিয়াতুল মোদাররেসিনে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে। কেননা গ্রামাঞ্চলের ভোটারদের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের ব্যাপক প্রভাব রয়েছে।
