২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে নিহত যুবকের লাশ সনাক্ত করেছে তার স্ত্রী

ভোলার পশ্চিম জয়নগরে বোমা বানানোর সময় বোমা বিস্ফোরনে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার নিহত যুবক নূর হোসেন (৩৫) বলে সনাক্ত করেছে তার স্ত্রী রিনা বেগম।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

নিহত নূর হোসেন বালিয়া গ্রামের ইসলাম খন্দকারের পুত্র। সে সোমবার কাঞ্চন বেপারির পশ্চিম জয়নগরের বাড়িতে যায়। সোমবার সন্ধ্যার পর কাঞ্চনের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই ঘটনায় এস আই সাইদুল ইসলাম বাদী হয়ে একজনকে আসামী করে দৌলতখান থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়েছে, নিহত নূর হোসেন বিএনপি’র সমর্থক।

এদিকে আওয়ামী লীগের ভোলা জেলার নেতারা দাবি করেছেন, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদকে পরিকল্পিতভাবে হামলার উদ্দেশ্যে এ বোমা বানানো হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ জেলা কার্যালয়ে আ’লীগ ও ছাত্রলীগ এক প্রতিবাদ সভা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দৌলতখান থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। যে ঘরে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে সে ঘরের মালিক কাঞ্চন বেপারীকে মামলার একমাত্র আসামী করা হয়েছে। কাঞ্চন ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়ে যায়।