বুধবার ঢাকায় আ.লীগের ৬টি জনসভা, বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল
প্রস্তাবিত বাজেটে ১৩ দফা সংশোধনী মেনে নেওয়া এবং সরকারের পদত্যাগ দাবিতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ২৯ জুন বুধবার বিকেলে রাজধানীর ছয়টি স্থানে জনসভা করবে।
একই ইস্যুতে ৩০ জুন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
জনসভার জন্যে নির্ধারিত স্থানগুলো হচ্ছে: মিরপুর আউটার স্টেডিয়াম, ধানমণ্ডি ৩২ নম্বর রোডের রাসেল স্কয়ার, উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রী কলেজ মাঠ, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে কলোনী ইদগাহ্ মাঠ, লালবাগের আজাদ মাঠ এবং শ্যামপুরের জুরাইন রেল গেট।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জনসভা সফল করতে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
