২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলছিটিতে বিএনপি’র ডাকে অর্ধদিবস হরতাল পালিত

ঝালকাঠীর নলছিটিতে সোমবার বিএনপি’র আহ্বানে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিএনপি’র উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও দপদপিয়া ইউপি’র চেয়ারম্যান খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদলের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে তারা এ হরতাল আহ্বান করেছিল।

হরতাল চলাকালে দপদপিয়া ফেরী প্রায় পৌনে ৩ ঘন্টা বন্ধ থাকায় বরিশালের সঙ্গে সমুদ্র সৈকত কুয়াকাটাসহ পটুয়াখালী, বরগুনা, বাকেরগঞ্জ, নলছিটিসহ প্রায় ১২টি রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির পুলিশ সুপার দপদপিয়া ফেরীঘাটে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে ফেরী চলাচল স্বাভাবিক করেন।

হরতাল চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য অফিস বন্ধ ছিল। সকাল থেকে নলছিটি বন্দরে বিএনপি’র উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। হরতাল শেষে বিএনপি’র উপজেলার কমিটির সভাপতি নুরুল আলম গিয়্াস মাঝির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশালের রুপাতলীতে রোববার দুপুরে মোটর সাইকেল আরোহি বিএনপি নেতা বাদলকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।