২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজকাল বউ তালাক দিলেও মানুষ মিষ্টি খাওয়ায়: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগে জানতাম বিয়ে করলে মানুষ মিষ্টি খাওয়ায়। আর আজকে দেখলাম এর উল্টো। বউ তালাক দিলেও মানুষ মিষ্টি খাওয়ায়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

রংপুর টাউন হলে রোববার বিকেলে বৃহত্তর রংপুর জেলা জাতীয় পার্টির কর্মীসভায় তিনি একথা বলেন।

এরশাদ বলেন, আমি যখন কর্মীসভায় আসছিলাম তখন একদল মহিলা আমার গাড়ি থামিয়ে মিষ্টি খাইয়ে দেয়। আমি তাদের বললাম, এটা কীসের মিষ্টি। তারা আমাকে বলে, বিদিশাকে তালাক দেওয়ার জন্য এই মিষ্টি।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে বিদিশাকে বাদ দিয়ে আমি রাহুমুক্ত হয়েছি।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, এ ঘটনার মূল নায়ক এক সংসদ সদস্য এতদিন বিদিশার প্রিয়পাত্র ছিলেন। এখন এরশাদের প্রিয়পাত্র হওয়ার জন্য ওই সংসদ সদস্য মহিলাদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।