মানিকগঞ্জে যুবদল ক্যাডারদের হাতে আওয়ামী লীগের নেতাকর্মী প্রহৃত
মানিকগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার আয়োজিত র্যালিতে যোগ দিতে আসার পথে স্বেচ্ছাসেবক লীগের ৭-৮ জন নেতাকর্মীকে মারধর করেছে যুবদল ক্যাডাররা।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে আসার পথে শহরের বেউথা এলাকায় যুবদলের কয়েকজন ক্যাডার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাধা দেয় এবং তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বেচ্ছাসেবক লীগের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।
