২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ছিনতাইকারি সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা

ছিনতাইয়ের দায়ে গ্রেফতারকৃত ছাত্রদলের দুই নেতা সম্পর্কে কোন ব্যাখ্যা না দেওয়ায় সরকারের সমালোচনা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি আরও বলেন, জাতি প্রকৃত ঘটনা জানতে চায়। আমি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জেনেছি, তারা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা। কিন্তু সরকার বা ছাত্রদল এ বিষয়ে কোন ব্যাখ্যা দেয়নি।

ফ্লোর নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া বলেন, এই ঘটনার সঙ্গে সরকার বা ছাত্রদলের কোন সম্পর্কে নেই।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদলের সভাপতির বক্তব্য উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতদের দুই বছর আগে বহিস্কার করা হয়েছে।