২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় কাউন্সিল অব পার্লামেন্টারিয়ান্স’র সভাপতির নৈশ ভোজে শেখ হাসিনার অংশগ্রহণ

ফ্রান্স সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার রাতে ইউরোপীয় কাউন্সিল অব পার্লামেন্টারিয়ান্স’র সভাপতি ড. রেইনার গিপার্থ’র দেওয়া নৈশ ভোজসভায় অংশগ্রহন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 09:51 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

দলীয় সূত্র ঢাকায় বিডিনিউজ’কে জানায়, শেখ হাসিনাসহ সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে দেওয়া এ নৈশ ভোজ সভাটি অনুষ্ঠিত হয় ফ্রান্সের হোটেল হিলটনে।

এতে পাকিস্তান, থাইল্যাণ্ড, ফিলিপাইন, কম্বোডিয়ার পার্লামেন্টের স্পিকার, চিনের ডেপুটি স্পিকার ও শেখ ফজলুল করিম সেলিম এমপিসহ শেখ হাসিনার সফর সঙ্গীরা ছাড়াও ইউরোপসহ বিভিন্ন দেশের সাংসদরা উপস্থিত ছিলেন।