২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ হোসেন চৌধুরীসহ পটুয়াখালী বিএনপি’র ৭ নেতাকে ঢাকায় তলব করেছেন তারেক রহমান

জেলা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ পটুয়াখালী জেলা বিএনপির সাত নেতাকে ঢাকায় তলব করেছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তারেক রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সোমবার বিকেল ৫টায় হাওয়া ভবনে আয়োজিত মিমাংসা বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

যে নেতাদের তলব করা হয়েছে তারা হলেন, জেলা বিএনপি’র সভাপতি বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক øেহাংশু সরকার কুট্টি, সহসভাপতি শহিদুল আলম তালুকদার এমপি, পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদ, আবদুর রশীদ চুন্নু মিয়া, শাহাদৎ হোসেন ও এমএ রব মিয়া।

হাওয়া ভবন আহুত মিমাংসা বৈঠকে অংশ নেয়ার জন্যে তলবকৃতরা ছাড়াও জেলা বিএনপি’র প্রথমসারির নেতারা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইতোমধ্যেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

তারেক রহমানের হস্তক্ষেপ দীর্ঘদিন ধরে চলা জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে।