নোয়াখালী আ.লীগ নেতা আবু তাহেরের মৃত্যুতে শেখ হাসিনার শোক
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপর এক শোকবার্তায় আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
