২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-১ উপনির্বাচন: লাকী জনসংযোগ করছেন না, জোট প্রার্থী খোকন ও স্বতন্ত্র প্রার্থী মুন্না প্রচারণায়

প্রয়াত এমপি সামসুদ্দীন আহমেদ এছাকের স্ত্রী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রোকেয়া আহমেদ লাকী এখন আর জনসংযোগ করছেন না। নির্বাচনী মাঠে এখন প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী খায়রুল কবীর খোকন এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্জ শাহাদাত হোসেন মুন্না।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন নির্ধারিত সময়ের পরে রিটার্নিং অফিসারের কাছে রোকেয়া আহমেদ লাকী প্রত্যাহারের আবেদন জমা দেন। রিটার্নিং অফিসার আবেদন জমা রেখে সমাধানের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেন এবং নিয়মানুযায়ী তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খায়রুল কবীর খোকন শহরের কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান এবং বিকেলে তিনি বিএনপির পৌর কমিটি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

জোট প্রার্থী খায়রুল কবীর খোকনের স্ত্রী শিরিন সুলতানা সদর উপজেলার মাধবদী’র বিভিন্ন স্থান এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্জ্ব শাহাদাত হোসেন মুন্না শহরের বিভিন্ন মহল্লায় প্রচারণা চালান। এছাড়া শহরে সারাদিন মুন্নার সমর্থনে খন্ড খন্ড মিছিল বের হয়।