২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনও দুর্যোগই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে রুখতে পারবে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কোনও দুযোর্গই জাতীয় পার্টির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের চাপা ক্ষোভের বহিপ্রকাশ ঘটবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পার্টির বনানীস্থ কার্যালয়ে রোববার জাতীয় যুব সংহতির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানান।

এরশাদ বলেন, দেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। আর্থ-সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। এ অবস্থায় দেশ ও জাতির স্বার্থে জাতীয় পার্টিকেই জনগণের পাশে দাঁড়াতে হবে।

আহমদ শফি রুবেলের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, ফকির আশরাফ, এসএমএম আলম।