২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের নেতাকর্মীদের দলে টেনে বিরোধী দলকে ধ্বংসের পায়তারা করছে বিএনপি: আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে টানার মধ্য দিয়ে শাসক দল বিএনপি বিরোধী দলকে ধ্বংসের পায়তারা করছে বলে শনিবার অভিযোগ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

আওয়ামী লীগ প্রেসিডিয়ামের এক জরুরি বৈঠকে বলা হয়, “ সরকার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা ও নির্যাতনের মধ্য দিয়ে দমন করতে ব্যর্থ হয়ে এখন দল ভাঙ্গার ষড়যন্ত্র করছে।”

দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরুল্লাহ।

কয়েক সপ্তার ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ সংসদ সদস্য কাজী সিরাজ শনিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি'তে যোগ দেন।

নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজী সিরাজ সংবিধানের ৭০ নম্বর ধারা লংঘন করে বিনপিতে যোগ দিয়েছেন বলে আওয়ামী লীগ অভিযোগ করে। সভার প্রস্তাবে বলা হয়, প্রকৃতপক্ষে তিনি বিএনপিতে যোগ দেয়ার উদ্দেশ্যে দলের নীতি আদর্শ ও স্বার্থ জলাঞ্জলি দিয়ে নীতি বিরোধী অনেক ঘটনার জন্ম দিয়েছেন।