২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে একই স্থানে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত

ব্যাপক সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারির পর কোনও রকম সংঘর্ষ ছাড়াই শুক্রবার শান্তিপূর্ণভাবে একই স্থানে রংপুর আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জানা যায়, জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ১২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে দুপুরে স্টেশন এলাকায় কর্মী সমাবেশের আয়োজন করে। অন্যদিকে একই সময় ইলিয়াস গ্রুপও একই স্থানে কর্মী সমাবেশ আহ্বান করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংঘর্ষ এড়াতে পুলিশ সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সমাবেশ স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ফলে কোনও রকম সংঘর্ষ ছাড়াই পৃথকভাবে উভয় গ্রুপের সমাবেশ সম্পন্ন হয়।