বিকল্পধারা প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে
বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) প্রস্তাবিত ২০০৫-০৬ বাজেটকে ভাওতাবাজির বাজেট আখ্যা দিয়ে প্রত্যাখান করেছে।
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে রোববার জাতীয় নির্বাহী কমিটির সভায় গৃহিত এক প্রস্তাবে এ কথা বলা হয়।
সভায় বলা হয়, প্রস্তাবিত বাজেট আদতে বাংলাদেশের জনগনের জন্য কোনও সুফল বয়ে আনবে না। জনগনের অর্থ
আত্মসাতের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের পকেট ভারি করার জন্য এ বাজেট তৈরী করা হয়েছে।
দলের মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ এম হাসান, প্রফেসর ড. নুরুল আমিন বেপারি, সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরীসহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন।
