২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে সংসদে মৃদু বিতর্ক

২১ আগস্টের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যদের জড়িয়ে সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য নিয়ে সোমবার সংসদে মৃদু বিতর্ক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এ বিতর্কে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ও কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার সাথে আওয়ামী লীগের নেতারাই জড়িত রয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন, শেখ মুজিবের পাপের জন্যই তার মৃত্যুর পর দেশের মানুষ তার জানাযায় অংশ নেয়নি।

প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে কাদের সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে এর জবাব দেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী দণ্ডপ্রাপ্ত ঘাতকদের দায় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। যদি আওয়ামী লীগই এই হত্যার সাথে জড়িত থাকে তবে যাদের বিচার হয়েছে তাদের কেন শাস্তি দেয়া হল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ঘাতকদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। ঘাতকরা বিদেশে টেলিভিশনে সাক্ষাৎকারে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।

বঙ্গবীর বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, পাপের জন্য তার জানাযা যদি না হয় তাহলে আমাদের মানুষতো মাটিও পাবেনা।

সোমবার সংসদ অধিবেশনের শুরুতেই এই বিতর্ক শুরু হয়। স্পিকার জমির উদ্দিন সরকার এতে সভাপতিত্ব করেন।