২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্নাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

নরসিংদি-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নাকে ২২ জুন নির্বাচনের আগ পর্যন্ত গ্রেপ্তার বা কোনরকম হয়রাণি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মুন্নার দায়ের করা একটি পিটিশনের শুনানির জবাবে, বিচারপতি এস কে সিনহা এবং বিচারপতি শামীম হাস্নিনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেন।

গত ১১ জুন নির্বাচনী প্রচারণা চলাকালে শহিদুল্লাহ ফরায়েজী নামে এক ব্যক্তি নিহত হলে তার ছেলে শাফি ফরায়েজী মুন্নাসহ ৪১ জিনের বিরুদ্ধে নরসিংদী থানায় একটি মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ওবাইদুল হাসান শাহীন এবং অ্যাডভোকেট খায়রুল হোসেন পিটিশনটি আদালতে দায়ের করেন।