বাগেরহাটের চিতলমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
বাগেরহাটের চিতলমারী উপজেলার নলুয়া বাজারে মঙ্গলবার রাতে বিএনপির দুই গ্রুপের সশস্ত্র সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে।
ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় পক্ষের গুরুতর আহত ৬ জনকে মোল্লাহাট ও চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কোন পক্ষ থানায় মামলা করেনি, কেউ গ্রেফতার হয়নি।
প্রতক্ষদর্শীরা জানায়, সংঘর্ষকালে রাম দা, লাঠি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গত ১০ জুন অনুষ্ঠিত চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নেয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তি মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি এলাকার জনৈক রেজ্জাক সমর্থক একদল বিএনপি কর্মীর সাথে নলুয়া এলাকার জনৈক রমজান সমর্থক বিএনপি কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
মোল্লাহাট ও চিতলমারী থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
