২২ জুন থেকে জাকের পার্টি দেশব্যাপি গণসংযোগ ও সভা-সমাবেশ
জাকের পার্টি ২২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশব্যাপি গণসংযোগ ও সভা-সমাবেশ করবে। এ সময় জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল দেশের ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় বক্তব্য রাখবেন।
পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জনমত গঠন এবং বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তার এ তিন সপ্তাহব্যাপি কর্মসূচি।
২২ জুন ফরিদপুরের সদরপুরে জনসভার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হবে। এর আগে তিনি সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলে তার পিতার মাজার জিয়ারত করবেন।
অন্য জনসভার স্থানগুলো হচ্ছে ২৩ জুন রাজবাড়ি, ২৫ জুন যশোর, ২৬ জুন বরিশাল, ২৯ জুন মানিকগঞ্জ, ৩০ জুন নরসিংদী, ১ জুলাই নারায়ণগঞ্জ, ২ জুলাই গাজিপুর, ৩ জুলাই মুন্সিগঞ্জ, ৪ জুলাই সিলেট, ৬ জুলাই কুমিল্লা, ৮ জুলাই রংপুর এবং ১৫ জুলাই ঢাকা। প্রতিটি জনসভা বিকেল তিনটায় শুরু হবে।
