২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগতি আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা মেজবাহুল ফারুক টুলু ও জাকির হোসেন চৌধুরীকে গ্রেফতার ও অবৈধভাবে হয়রানি না করতে স্থানীয় সাংসদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 10:12 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

একটি ফৌজদারি মামলায় গ্রেফতারের চেষ্টা এবং তাদের বাড়ি তল্লাশীকে চ্যালেঞ্জ করে টুলুর দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

বিচারপতি শাহ আবু নঈম মোমিনুর রহমান এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট পিটিশনটির শুনানি শেষে এ নির্দেশ দেন। একই সাথে আদালত দুই নেতাকে গ্রেফতারের চেষ্টা এবং হয়রানি কেন অবৈধ হবে না, এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য স্থানীয় সাংসদ এবং ওসিকে নির্দেশ দিয়েছেন।