আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শাম্মী আক্তার হ্যাপীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
এছাড়াও হ্যাপীর মৃত্যুতে প্রতিবাদমূখর শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ছাত্রদল সন্ত্রাসী ও পুলিশের হামলার তীব্র নিন্দা জানানো হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
