২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-১ উপনির্বাচন: বিদ্রোহী প্রার্থীদের ঢাকায় তলব করেছে বিএনপি হাই কমান্ড

নরসিংদী-১ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়কে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতাসীন বিএনপি হাইকমান্ড পাঁচ বিদ্রোহী প্রার্থীসহ ঘোষিত প্রার্থী খায়রুল কবির খোকনকে ঢাকায় তলব করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বিদ্রোহী প্রার্থীরা এবং বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন মাধবদী পৌরসভা প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একটি সূত্র জানায়, পরবর্তীতে হাইকমান্ডের তলবের কারণে উভয় গ্রুপই সমাবেশ স্থগিত ঘোষণা করে।

এদিকে, ২২ জুনের উপনির্বাচনে ১৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাইয়ের পর দুটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসুর রহমান স্বপন ও বিল্লাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এদিকে, পুলিশ এবং বিডিআর শহরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

বিদ্রোহী প্রার্থীরা হুমকি দিয়ে জানিয়েছেন, বিএনপি সংসদীয় বোর্ড যদি খোকনের মনোনয়ন বাতিল না করে তাহলে তারা শহরে আবারও হরতাল ডাকবে।

২৭ মার্চ শামসুদ্দিন এছাকের মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৫ জুন।