রাবি’ তে ছাত্রদলের দু-গ্রুপে সংঘর্ষ: আহত ৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী সম্মেলনে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ও পুলিশের লাঠিচার্জে দুই সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একব্যাগ ককটেলসহ পুলিশ বহিরাগত সিরাজুলকে গ্রেফতার করেছে। ছাত্রদল কমৃীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদ্ষ্টো।
দলের কর্মীরা জানায়, কর্মী সম্মেলনে যোগ দিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সকাল ১১টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপস্থিত হন। কিন্তু আগে থেকেই রাবি ছাত্রদল নেতা আসলাম একদল বহিরাগতদের নিয়ে মিলনায়তন দখল করে রাখে বলে জানায় তারা। প্রতিবাদে রফিক গ্রুপের নেতা কর্মীরা আসলাম গ্রুপের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে ও মিলনায়তন ত্যাগ করতে বলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় গ্রুপের প্রায় ৫০ জন কর্মী আহত হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টাকালে কর্মীদের হাতে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সামছুল আলম সরকার ও ছাত্র উপদেষ্টা মো. জাহিদ হোসেন মিল্কি।
ঘন্টাব্যাপী এ সংঘর্ষের পর দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিচার্জে আহত হন দৈনিক নয়া দিগন্তের রিপোর্টার সরদার এম আনিসুর রহমান ও দৈনিক বগুড়ার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিল্লুর রহমানসহ বেশকিছু সাধারণ ছাত্র।
