২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি স্পীকার ও আইনমন্ত্রীর সদস্যপদ বাতিল করেছে

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সদস্যপদ বাতিল করেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সমিতির সূত্র জানায়, মঙ্গলবার এক জরুরি সভা থেকে এই দু’জনের সমিতির সদস্যপদ বাতিল করা হয়।

সোমবার তারা দুজন সমিতির চলমান আন্দোলন এবং সমিতির সদস্য আইনজীবীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বিডিনিউজকে বলেন, আমরা আন্দোলন করছি, আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু ওই দুজন সমিতির সিদ্ধান্ত বহির্ভূত বক্তব্য দিয়েছেন। যা একই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী ও চলমান আন্দোলনকে ছুরিকাঘাত করার সামিল।