হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করল সমর্থকরা
সংসদে বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সফরসঙ্গী নেতাকর্মীরা মঙ্গলবার তার স্বদেশ প্রত্যাবর্তনের ২৪ তম বার্ষিকী উদযাপন করেছে। শেখ হাসিনা এখন চট্টগ্রাম অঞ্চল সফরে রয়েছেন।
শেখ হাসিনা কক্স বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য সার্কিট হাউজ থেকে বেরিয়ে এলে স্বেচ্ছাসেবক দল তাকে ফুলের তোড়া এবং ২৪ কেজি ওজনের কেক দিয়ে শুভেচ্ছা জানায়।
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর কেক কাটার সময় তুমুল করতালি ও শ্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানায়।
স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট বাহাউদ্দীন নাসিম এবং সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ সে সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে যোগ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে আততায়ীদের গুলিতে নিহত হওয়ার সময় শেখ হাসিনা জামার্নীতে অবস্থান করছিলেন। তিনি দেশে ফিরে আসেন ১৯৮১ সালের ১৭ মে।
স্বদেশে প্রত্যাবর্তনের আগেই তাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
