শোয়াইব চৌধুরীর জামিন মঞ্জুর
ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত প্রধান জজ শনিবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত এটিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন শোয়াইব চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন।
২০০৩ সালের ২৯ নভেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়।
বিমানবন্দর থানার তৎকালীন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হামিদ দেশের বাইরে তথ্য পাচারের অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, শোয়াইব তেল আবিবের একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। এতে করে পুলিশের অভিযোগের সত্যতা প্রমানিত হয়।
শোয়াইব চৌধুরী ‘হ্যালো তেল আবিব’ শিরোনামের একটি ইসলাম বিরোধী লেখা ওয়াশিংটন থেকে প্রকাশিত ইউএস টুডে’র ব্লিজ পত্রিকায় প্রকাশের জন্য দিয়েছিলেন।
গ্রেফতারের পর দুবার তাকে রিমান্ডে নেওয়া হয়। পুলিশের সিআইডি ৯ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে এবং ফেব্র“য়ারিতে মামলার কাগজপত্র বিচারের জন্য আদালতের কাছে হস্তান্তর করে।
জামিনের আবেদনে শোয়ায়েব চৌধুরীর আইনজীবীরা বলেন, শোয়াইব চৌধুরী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন।
তারা দাবি করেছেন, যথযথ তদন্ত ছাড়াই শোয়াইব চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে বর্ণিত ‘হ্যালো তেল আবিব’ শিরোনামের লেখা সম্পর্কে কোনও তথ্য প্রদান করা হয়নি।
আদালত আগামী ২৫ মে মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে।
