২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের প্রতি শেখ হাসিনার সংহতি প্রকাশ

সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের প্রতি সংহতি ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এক বিবৃতিতে শনিবার শেখ হাসিনা ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অধিকার আদায়ের দাবিতে জীবন উৎসর্গকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বাংলাদেশে ক্ষমতাসীন জোট সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার দেশের সর্ববৃহত আদমজী জুট মিলসহ বিভিন্ন কল-কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের অধিকার খর্ব করেছে। এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক কোটি মানুষ বেকার হয়ে পড়ে।

তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ ও মে দিবসের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।