২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হিযবুত তাওহীদের ৩ কর্মী গ্রেফতার

পুলিশ শুক্রবার জেলার সিংগাইর থানায়  হিযবুত তাওহীদ নামে একটি ইসলামী সংগঠনের লিফলেটসহ তিন কর্মীকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

গ্রেফতারকৃতরা হচ্ছে বরিশাল জেলার গৌড়নদী উপজেলার মোহাম্মদ হেলাল সাজুয়াল (৩০), বরগুনার উত্তর বলবুনিয়ার হেলাল হোসেন (২০) এবং ভোলার চরফ্যাশনে উপজেলার সোহেল (১৬)। 

পুলিশ জানায়, থানা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হিযবুত তাওহীদের পাঁচ শতাধিক লিফলেটসহ স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় তাদের সাথে থাকা অন্য চার যুবক পালিয়ে যায়।