২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর কবরের পাশে সমাহিত হলেন সামাদ আজাদ

বর্ষিয়ান রাজনীতিক  ও দেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আলহাজ^ আব্দুস সামাদ আজাদকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার প্রয়াত সহধর্মিনী মিসেস নুরুন্নাহার সামাদের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বনানী গোরস্থানে তার কবর নম্বর ৩৫০১।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সামাদ আজাদ ১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার এক বনেদি রাজনৈতিক পরিবারের কন্যা নুরুন্নাহারকে বিয়ে করেন। স্ত্রী নুরুন্নাহার সামাদ ছিলেন তার দীর্ঘ, বর্ণাঢ্য ও সফল রাজনৈতিক জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ ও দুঃসময়ের সঙ্গী। ১৯৯৭ সালে তিনি ইন্তেকাল করেন।

আব্দুস সামাদ আজাদ বুধবার সন্ধ্যায় বারডেম হাসপালে মারা যান।