তৃতীয় শ্রেণীর কর্মচারিকে অপমানের কারণে ঢাবি’র কর্মকর্তা বদলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারিদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টস অফিসার নাজমুন্নাহার নয়ন’কে অন্য সেকশনে বদলি করা হয়েছে। কর্মচারিরা নাজমুন্নাহারের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সাথে র্দুব্যবহারের অভিযোগ আনে।
কর্মচারিরা বলেন, তারা রেজিস্ট্রার ভবনে ওয়ার্ড কোটার দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করছিল। তৃতীয় শ্রেনীর কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, তাদের কর্মসূচির এক পর্যায়ে নাজমুন্নাহার তাদের সভাপতিকে অপমান করে।
এ ঘটনার পর কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ইউসুফ হায়দারের সাথে সাক্ষাৎ করেন। তিনি ওই কর্মকর্তার বদলির নির্দেশ দেন।
