২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার কালিহাতিতে বাস দুর্ঘটনাস্থল পরিদর্শন

বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতিতে বাস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রংপুরসহ উত্তরাঞ্চলে তিনদিনের সফর শেষে ঢাকায় ফেরার পথে তিনি ওই দুর্ঘটনাস্থলে নামেন।

এ সময় তিনি ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন।

টাঙ্গাইলে কালিহাতিতে মঙ্গলবার সকালে ব্রীজের রেলিং ভেঙ্গে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৪০ জনের বেশি যাত্রী হতাহত হয়।