২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা জেলা আওয়ামী লীগের কাউন্সিল শুরু

বিএনপি-জামায়াত জোট সরকারের পতন না হওয়া পর্যন্ত সমমনা দলগুলোকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধার সম্পাদক আব্দুল জলিল।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পাবনার টাউন হল মাঠে সোমবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল এ অভিমত প্রকাশ করেন।

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ওয়াজিউদ্দিন খানের সভাপতিত্বে কাউন্সিলে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শামসুর রহমান শরীফ ডিলু এমপি প্রমুখ।