ভোলার রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ
চার দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর- এর সাম্প্রতিক কর্মকান্ড এবং সরকার বিরোধী বক্তব্য ভোলা জেলার রাজনৈতিক নিয়ন্ত্রকরা নতুন করে হিসাব কষছেন।
ভোলায় ব্যাপক আলোচনা চলছে নাজিউর রহমান মঞ্জুর আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আতœীয়তার সূত্র ধরে শেখ পরিবার থেকে তার উত্থান। ভোলায় তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সন্মেলন উপলক্ষ্যে শুভেচ্ছা তোড়ন নির্মাণ এবং শুভেচ্ছা জানিয়ে শহরে ব্যাপক পোষ্টারিং করার পরও মঞ্জুর-এর ছেলে পার্থ যখন বিএনপি’র টিকেট পাওয়ার কোনও প্রতিশ্র“তি পাননি, তখন থেকেই সরকারের সমালোচনায় নামেন মঞ্জুর।
নাজিউর রহমার মঞ্জুর-এর আওয়ামী লীগে যোগদানের খবর জানাজানি হওয়ার পর ভোলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ প্রতিদিনই নাজিউর রহমান বিরোধী শ্লোগান দিয়ে শহরে মিছিল করছে। তারা নাজিউরকে নিহত আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লার হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে বিচার দাবী করছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তোফায়েল আহমেদ কখনও ভোলায় আওয়ামী রাজনীতিতে নাজিউরকে মেনে নেবেন না। এ পরিস্থিতিতে নাজিউরের সমর্থকরা আওয়ামী লীগ এবং বিএনপি’র টার্গেটে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভোলায় বিএনপি’র নীতি নির্ধারকরা নাজিউরের কর্মকান্ড পর্যবেক্ষণ করছেন।
এদিকে সাবেক সচিব এম মোজাম্মেল হক আওয়ামী লীগের হয়ে ভোলা থেকে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহন করার কথা বলছেন। ভোলার চারটি আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ছাড়া শক্তিশালী কোনও প্রার্থী নেই। অনেক আওয়ামী লীগ সমর্থক মনে করেন, নাজিউর রহমান মঞ্জুর, এম মোজাম্মেল হক এবং কর্নেল (অব) সলিমউল্লাহ সক্রিয় হলে একটি রাজনৈতিক ভারসাম্য তৈরি হবে।
