২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর দিবস, আ.লীগের উদযাপন কমিটির বৈঠক বুধবার

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্যে দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুকে চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে সদস্য সচিব করে আওয়ামী লীগ ৪৯ সদস্যের ‘মুজিবনগর দিবস উদযাপন কমিটি’ গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

কমিটির এক সভা ১৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

কমিটির সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যে আব্দুল মান্নান অনুরোধ জানিয়েছেন।